1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ট্রুকলার থেকে নাম্বার মোছার উপায় - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ট্রুকলার থেকে নাম্বার মোছার উপায়

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১০৭ বার
ট্রুকলার থেকে নাম্বার মোছার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ব্যবহার পদ্ধতি সহজ করছে স্মার্টফোন অ্যাপ। এর মধ্যে সবচেয়ে দরকারি এবং জনপ্রিয় অ্যাপ হচ্ছে ট্রুকলার। এর মাধ্যমে অপরিচিত নম্বর থেকে ফোন আসলে বোঝা যায় কে ফোন দিয়েছে। ফলে কলটি ধরবেন কিনা সহজেই সিদ্ধান্ত নিতে পারেন।

এর মাধ্যমে একদিকে যেমন আপনি অজানা নম্বর ট্রুকলার থেকে দেখছেন অন্যদিকে আপনার ফোন নম্বরও ফোনের অন্যপ্রান্তে ট্রুকলারে ভেসে ওঠে। আর তাই অনেক ব্যবহারকারী এখন ট্রুকলারের মতো প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ে সতর্ক হচ্ছেন।

যে কারণে অনেকেই ট্রুকলার থেকে নিজের ফোন নম্বর মুছে ফেলতে চান। ট্রুকলার থেকে নিজের ফোন নম্বর ডিলিট করবেন যেভাবে- প্রথমে ফোনে ট্রুকলার অ্যাপ খুলতে হবে। এরপর একেবারে উপরের ডান দিকের কোণে গিয়ার আইকনের উপর ট্যাপ করতে হবে।

অ্যাবাউট ট্রুকলারে ক্লিক করতে হবে। এরার স্ক্রল করে নিচে নেমে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে। স্ক্রিনে ভেসে ওঠা গুরুত্বপূর্ণ সতর্কতা অথবা মেসেজ পড়ে নিয়ে তারপর কনফার্ম করতে হবে।

অ্যান্ড্রয়েড ফোন থেকে ট্রুকলার অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে: প্রথমে ফোন থেকে ট্রুকলার অ্যাপটা খুলতে হবে। এরপর উপরের বাম দিকে থাকা তিনটি ডটে ট্যাপ করতে হবে।

এবার সেটিংসে যেতে হবে। সেখানে থাকা বিকল্পগুলোর মধ্যে থেকে প্রিভেসি সেন্টার খুঁজে নিতে হবে।

ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে। স্ক্রিনে ভেসে ওঠা গুরুত্বপূর্ণ সতর্কতা অথবা মেসেজ পড়ে নিয়ে তারপর কনফার্ম করতে হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com