
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : চুয়াডাঙ্গা জীবননগর থানাধীন বটতলা এলাকা হতে ৩ কেজি গাজাসহ ১ জন মাদকবৃবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৬
০২ এপ্রিল ২০২৪ ইং র্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কালা গ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাজা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি সকালে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন কালা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে জীবননগর থানাধীন কালা গ্রামের মৃত জাকের এর পুত্র আ: আলিম(৪৮) কে ৩ কেজি গাঁজাসহ আটক করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য গাজা (০৩ কেজি) , ০১টি মোবাইল, ০১টি সিমকার্ড এবং নগদ ২০০০/- টাকাসহ উদ্ধারপূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।