1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাতক্ষীরায় চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:৩৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাতক্ষীরায় চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৭৬ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : সাতক্ষীরা চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত দীর্ঘ ২২ বছর পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব -৬ আটক করে।

শ্যামনগর থানার মামলার সুত্রে জানা যায়, ভিকটিম জেসমিন নাহার (২৪) এর সাথে মৃত্যুর ১১ বছর পূর্বে আসামীর ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়। পারিবারিক কলহের জের ধরে গত ২২ জুন ২০০২ ইং যৌতুকের টাকা নিয়ে আসামী ও ভিকটিমের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই ধারাবাহিকতায় ঘটনার জের ধরে ঐদিন আসামী ক্ষিপ্ত হয়ে চেরা কাঠদিয়ে ভিকটিমকে এলোপাতাড়ি পেটানো শুরু করলে ভিকটিম এর মাথায় স্বনজরে আঘাত করে।

পরে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভিকটিমের বোন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব- ৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় ০২ এপ্রিল র‌্যাব- ৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার ০১ নং আসামী মোঃ আরশাদ আলী মিস্ত্রী (৫৩) পলিয়ে খুলনা জেলার দিঘুলিয়া থানাধীন বারাকপুর এলাকায় অবস্থান করছে।

এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি দুপুরে খুলনা জেলার দিঘুলিয়া থানাধীন বারাকপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আরশাদ আলী মিস্ত্রী (৫৩) কে আটক করে।

জানা যায়,সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন কল্যাণপুর গ্রামের মৃত আদম আলীর পুত্র।

গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com