
মোঃ লুৎফর রহমান লিটন,স্টাফ রিপোর্টারঃ গত ০২ এপ্রিল রাত ২২.১৫ ঘটিকায় র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন শহীদ বাজারের পাঁচলিয়া হতে বড়হড়গামী পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭ কেজি ৫৮০ গ্রাম গাঁজাসহ ০৩ জন মাদক কারবারীকে আটক করে। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০২টি মোবাইল ফোন এবং নগদ ২৫০০ টাকা জব্দ করা হয়।
আটক মাদক ব্যবসায়িরা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মোঃ আসাদুল ইসলাম (৩৯) ও ঢাকা জেলার মিরপুর পল্লবী থানার সেকশন ১২ এর মৃত রাজন শিকদারের মেয়ে মোছাঃ সুমনা আক্তার ও রংপুর জেলার গঙ্গাচরা থানার পানাপুকুর গিড়িয়ার পার মোঃ উজ্জল হোসেনের স্ত্রী মোঃ নিলুফা বেগম (১৯)।
আটক মাদককারবারিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে