1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাগেরহাট হতে বিদেশে মানব পাচারকারী চক্রের মূল হোতা গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাগেরহাট হতে বিদেশে মানব পাচারকারী চক্রের মূল হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৫৫ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : বাগেরহাট হতে পতিতাবৃত্তির উদ্দেশ্যে বিদেশে মানব পাচারকারী চক্রের মূলপরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে সদর কোম্পানি , র‌্যাব-৬, খুলনা।

র‍্যাব -৬,খুলনা সদর কোম্পানি সুত্র জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণী মেয়েদের বিভিন্ন কৌশলে বিদেশ পাচার করে আসছিল। একই ভাবে চক্রটি গত ১৭ আগষ্ট ২০২২ সালে একজন ভিকটিমের মাকে ভালো পাত্রের কথা বলে বিয়ের প্রস্তাব দেয়। ভিকটিমের মা তাদের প্রস্তাবে রাজি হলে তাদের ঠিক করা পাত্রের সহিত মেয়ের বিবাহ দেয়। বিবাহের কিছুদিন পর চক্রটির পূর্বপরিকল্পনা মোতাবেক ভালো চাকুরী কথা বলে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় যাওয়ার পর ভিকটিম এর মা তার মেয়ের সাথে ২/৩ বার যোগাযোগ করে। এর কিছুদিন পর ভিকটিম তার মায়ের সাথে যোগাযোগ বন্ধ করে দিলে পাচারকারী চক্রটির কাছে মেয়ের খোঁজ খবর জানতে চায়। চক্রটি ভিকটিমের মাকে কোন খোজ খবর না দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখায়। পরবর্তীতে ভিকটিম তার খালাকে ফোন করে জানায় পাচারকারী চক্রটি তাকে ভারতে অজ্ঞাতনামা ব্যক্তির কাছে পতিতা বৃত্তি করার জন্য বিক্রি করে দিয়েছে। বিষয়টি জানার পর ভিকটিমের মা বাদী হয়ে উক্ত পাচার এর সাথে জড়িত আসামীদের বিরুদ্ধে বাগেরহাট জেলার ফকিরহান থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করে। এমন নির্মম, জঘন্য ও ঘৃনীত পাচারের বিষয়টি বিভিন্ন জাতীয় ও স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয় এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এবং জঘন্য ও ঘৃনীত পাচারের সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল গতকাল ০৬ এপ্রিল ২০২৪ খ্রিঃ আনুমানিক রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন মোল্লারহাট বাজারে অভিযান পরিচালনা করে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন মামলার মূল পরিকল্পনাকারী আসামী বাগেরহাট মোল্লারহাট থানাধীন রমপুর গ্রামের আব্দুল বারিক এর পুত্র হান্নান শরীফ (৪৭) কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মানব পাচারের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে সহকারী পুলিশ সুপার, সিআইডি বাগেরহাট এর নিকট হস্তান্তর করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com