1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাবার মনোনয়ন বৈধ পুত্রের বাতিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাবার মনোনয়ন বৈধ পুত্রের বাতিল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ বার

নিউজ ডেস্কঃ

বাবা নৌকার প্রার্থী। আর ছেলে স্বতন্ত্র প্রার্থী। মনোনয়ন দাখিল করেছিলেন দুজনই। কিন্তু বাবার মনোনয়ন বৈধ হলেও ছেলের মনোনয়ন বাতিল হয়েছে। বগুড়া-৩ সংসদীয় আসনে পিতা-পুত্রের এই মনোনয়ন দাখিলের ঘটনা ঘটে।

জানা যায়, ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম খানের মনোনয়ন বৈধ হলেও তার ছেলে স্বতন্ত্র প্রার্থী খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারদের স্বাক্ষরের তথ্যে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী খান মুহাম্মদ সাইফুল্লাহর মনোনয়ন বাতিল হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এক শতাংশ ভোটারদের স্বাক্ষরের তথ্যে গড়মিল থাকায় খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদীর মনোনয়ন বাতিল করা হয়। তিনি চাইলে বাংলাদেশ নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।’

এ বিষয়ে খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারদের স্বাক্ষর সংগ্ৰহ করে তথ্য দিয়েছিলাম। সেখানে ১০ জনের মধ্যে ২ জনের তথ্যে গড়মিলের কথা জানিয়ে মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে আমি আপিল করব।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights