1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার,বাস জব্দ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১১:৫৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার,বাস জব্দ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৬৫ বার

মোঃ লুৎফর রহমান লিটন,স্টাফ রিপোর্টার: র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক দিকনির্দেশনায় ১৭ এপ্রিল রোজ বুধবার র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন বঙ্গবন্ধু সেতু ফুড কর্ণার দোকানের সামনে মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯০ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

No description available.No description available.

এছাড়াও ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত ০১টি বাস এবং তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন এবং নগদ ৭,৩০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ ফারুক (৪৭), পিতা-মৃত সালাম সিকদার, সাং-নিমাইগাসারি, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ মারুফ ওরফে মারিফ মন্ডল (৩২), পিতা-মোঃ ছফের মন্ডল, সাং-বৈদ্যনাথপুর মন্ডলপাড়া, থানা-লালপুর, জেলা-নাটোর ও ৩। শ্রী সনজিত বৈরাগী (২৪), পিতা-শ্রী শ্যামল বৈরাগী, সাং-মধুরমোড় ডাকবাংলা পাড়া, থানা-কুড়িগ্রাম সদর, জেলা-কুড়িগ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বাসযোগে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com