1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিদেশে যাচ্ছে ‘রাজকুমার’ - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিদেশে যাচ্ছে ‘রাজকুমার’

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১০৩ বার
বিদেশে যাচ্ছে ‘রাজকুমার’
শাকিব খান। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রাজকুমার’ এবার মুক্তি পেতে যাচ্ছে বিদেশের মাটিতে। আরশাদ আদনানের প্রযোজনায় হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন রাজ্যের ৭৫টি থিয়েটারে দেখা যাবে।

গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) শাকিব খান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।’

পোস্টে শাকিব লেখেন, ‘ঈদুল ফিতরে মুক্তির পর সারা দেশের মানুষের ভালোবাসায় ধন্য হয়ে আগামী ১৯ এপ্রিল থেকে সুদূর আমেরিকা ও কানাডায় ‘রাজকুমার’ মুক্তি পাচ্ছে। দেশের পর এবার প্রবাসী সকল বাংলা ভাষাভাষীদের মন জয় করবে ‘রাজকুমার’। ভালোবাসা ছড়িয়ে পড়বে পৃথিবীজুড়ে।’

পোস্টে শাকিব যুক্তরাষ্ট্র ও কানাডার কোন কোন হলে সিনেমাটি মুক্তি পাবে সেই তালিকাও প্রকাশ করেন।

এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ যুক্তরাষ্ট্র ও কানাডায় অফিসিয়ালি মুক্তি পেয়েছিল। মুক্তির পর ছবিটির আয় রেকর্ড ছাড়িয়েছিল।
এবার ‘রাজকুমার’ নিয়ে পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রোর প্রত্যাশা, ‘প্রিয়তমা’র চেয়েও প্রবাসী দর্শকরা ‘রাজকুমার’কে আরও ভালোবাসা দেবে।

ঈদুল ফিতরে দেশের ১২৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘রাজকুমার’। প্রথমদিন থেকে সিঙ্গেল স্ক্রিন, সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে রমরমা ব্যবসা করছে ছবিটি। সেই সঙ্গে শাকিবের দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা।

রাজকুমার’ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহি, আরশ খান, ডা. এজাজ আহমেদ ও এরফান মৃধা শিবলুসহ আরও অনেকে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com