1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে র‌্যাব-১২ অভিযানে শিশু ধর্ষন মামলার আসামী গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে র‌্যাব-১২ অভিযানে শিশু ধর্ষন মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৭২ বার

মোঃ লুৎফর রহমান লিটন,স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে র‌্যাব-১২ অভিযানে তাড়াশে ৫ম শ্রেনীর শিশু ছাত্রীকে ধর্ষন মামলার পলাতক আসামী রাসেল (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার ভোরে র‌্যাব-১২ সদস্যরা সিরাজগঞ্জ পৌর শহরের একডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাসেল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাকমাল গ্রামের আব্দুল মান্নান ওরফে বাশির ছেলে।

র‌্যাব-১২ স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ১৫ এপ্রিল রাসেল একই গ্রামের আব্দুল মোমিনের মেয়ে স্কুল ছাত্রীকে নিজ বাড়ীতে মুখ চেপে ধর্ষন করে। এতে শিশুটি গুরুত্বর আহত হয়। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই শিশুটির বড় ভাই কামরুজ্জামান বাদী হয়ে তাড়াশ থানায় ধর্ষন মামলা দায়ের করে। মামলার পর থেকেই রাসেল পলাতক ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১২ সদস্যরা ভোরে তাকে শহরের একডালা থেকে গ্রেফতার করে। আসামী তাড়াশ থানার হস্তান্তরের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও এই কর্মকর্তা সংবাদ বিজ্ঞপ্তি উল্লেখ করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com