1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজবাড়ীর কালুখালী সাওরাইল এলাকা থেকে অস্ত্রগুলি সহ আটক ২ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজবাড়ীর কালুখালী সাওরাইল এলাকা থেকে অস্ত্রগুলি সহ আটক ২

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৭৩ বার

আশিক হাসান সীমান্ত রাজবাড়ীঃ রাজবাড়ির কালুখালী উপজেলাধীন সাওরাইল ইউনিয়নের বড় শাওরাইল এলাকা থেকে দেশীয় অস্ত্র গুলি সহ ২ জন কে আটক করেছে কালুখালীর থানা পুলিশ।থানা পুলিশ সূত্রে জানা যায় শাওরাইল ইউনিয়ের।বড় শাওরাইল তোফাজ্জল মন্ডলের বসত বাড়ির টিনের ঘরের পাশে অভিযান চালিয়ে একটি লুহার তৈরি দেশীয় সক্রিয় ওয়ান শুটার গান ও দুইটি স্টিলের তাজা কার্টুন সহ এ সময় ২ জন কে আটক করতে সক্ষম হয়। পুলিশ,সূত্রে আরও জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন নির্দেশে। এস আই জাকির হোসেনের নেতৃত্বে উক্ত বাড়িতে আজ ২৬ শে এপ্রিল শুক্রবারে থানা পুলিশের একটি চৌকস টিমসহ যৌথ অভিযান চালিয়ে উক্ত তোফাজ্জল মন্ডলের বাড়ির পাশে থেকে একটি লুহার তৈরি দেশীয় সক্রিয় ওয়ান শুটার গান ও দুইটি স্টিলের তাজা কার্টুন আটক করে এ সময় নজরুল বিশ্বাসের পুত্র নাজমুল বিশ্বাস ওরফে বাপ্পি (২৩) ও মাজেদ মন্ডলের পুত্র মনিরুল ইসলাম( ৪২) কে আটক করে থানা পুলিশ । কালুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন বলেন কালুখালী থানায় দায়িত্বভার গ্রহণের পর থেকে আমি আমার সর্বোচ্চ টুকু দিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, এ ধরনের অস্ত্রধারী, অপরাধী যেই হোক না কেন আমি তাকে বা তাদেরকে আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করবো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com