কুড়িগ্রামে বিদেশি মদসহ ৪ টি মাদক মামলার আসামিকে গ্রেফতার

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৬ এপ্রিল ২০২৪ রাত আনুমানিক ১১:৫০ ঘটিকার সময় রৌমারী থানাধীন রৌমারী সদর ইউনিয়নের চর বামনের গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ এনামুল হক (৩২) এর বসতবাড়ি থেকে ২০ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারি এনামুলের বিরুদ্ধে রৌমারী থানায় পূর্বের ৪ টি মাদক মামলা রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা

Verified by MonsterInsights

কুড়িগ্রামে বিদেশি মদসহ ৪ টি মাদক মামলার আসামিকে গ্রেফতার

আপলোডের সময় : 06:58:49 am, Saturday, 27 April 2024