1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে সন্ত্রাসীরা বেপরোয়া হামলায় কলেজ ছাত্র আহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৩০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে সন্ত্রাসীরা বেপরোয়া হামলায় কলেজ ছাত্র আহত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১০০ বার

উৎপল ঘোষ,যশোর জেলা প্রতিনিধিঃ যশোর অভয়নগর এলাকার সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত বেপরোয়া চক্র। খুন জখম সন্ত্রাসী হামলার স্বীকার এবার কলেজ ছাত্র এসএম সিফাতউল্লাহ।

সুত্রে জানা যায় গত ২৫/০৪/২০২৪ইং তারিখ আনুমানিক ১০.০০ঘটিকার সময় নওয়াপাড়ার সন্ত্রাসী হামলার স্বীকার কলেজ ছাত্র এসএম সিফাতউল্লাহ। ঢাকার কমার্স কলেজের অধ্যায়ন রত সিফাতউল্লাহ ঈদ উপলক্ষে নিজ গ্রামের বাড়ি বেড়াতে যায়। হামলার দিন ২৫/০৪/২০২৪ তারিখ বিকাল ৩.০০ ঘটিকার সময় ঢাকায় রওয়ানা হওয়ার জন্য সকাল থেকে প্রস্তুতি নিচ্ছিলো। সকাল ১০ টার দিকে চুল কাটার উদ্দেশ্য বাসার বাইরে গেলে কলেজ সংলগ্ন স্থানে রাকিব ও সোহানের সাথে দেখা হয়। তৎমূহুর্তে একদল সন্ত্রাসী ৫/৬টি মোটরসাইকেল যোগে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মজুমদার(২৬) ও কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আব্দুল-আল-নোমান (২৬) এর উপস্থিতিতে একদল সন্ত্রাসী মোঃ ইকরাম হোসেন(২৫),মোঃ ইখলাছ(২৪),মোঃ জহির(২৫),মোঃ শাহিন মোল্লা(২৫),মোঃ কাজল(২৫), মোঃ জীবন আলী(২৫),মোঃ জিহাদ (২৩) সহ অজ্ঞাত ৬/৭ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে রাকিবকে হত্যার উদ্দেশ্য মারতে আসলে রাকিব ও সোহান ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়,ঘটনাস্থলে দাড়িয়ে থাকা হামলার স্বীকার সিফাত উল্লাহ বিষয়টি বুঝে ওঠার আগেই ১নং ও ৮ নং আসামীর হুকুমে সন্ত্রাসী বাহিনী সিফাতের ওপর হামলা করে। সন্ত্রাসী দলের হাতে থাকা রাম দাও,চাপাতি,চাইনিজ কুড়াল,লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে খুন জখম করে। উক্ত ঘটনায় ডাক-চিৎকারে আশপাশের লোকজন হাজির হলে সিফাতকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে সন্ত্রাসীদল পালিয়ে যায়।

ঘটনার প্রত্যাক্ষদর্শী এলাকার লোকজন আহত সিফাতকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।তাৎক্ষণিক সিফাতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরিক্ষা- নিরীক্ষা শেষে অবস্থা মারাত্মক হওয়ায় চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেলের ডাক্তার চিকিৎসা দিতে অসম্মতি জানিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালের অর্থপেডিক বিভাগে প্রেরণ করে। আহত সিফাত উল্লাহ আশংকা জনক অবস্থায় পঙ্গু হাসপাতালের অর্থপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

এব্যাপারে ২৬/০৪/২০২৪ ইং তারিখ অভয়নগর থানায় একটি মামলা হয়, যার নং-৩০।

থানার কর্তব্যরত অফিসার ইনচার্জ জানায়, অভিযুক্ত আসামীদের গ্রেফতার চেষ্টা চলছে। মামলার তদন্ত কর্মকর্তা জনাব মেহেদী হাসান জানায়, উক্ত মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় তারা হত্যা চেষ্টায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলে প্রতিবেদককে জানায়।

চলবে….

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com