1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছায় ওপেন হাউজ ডে পালন করল নাভারণ হাইওয়ে থানা পুলিশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছায় ওপেন হাউজ ডে পালন করল নাভারণ হাইওয়ে থানা পুলিশ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৬৪ বার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি পুলিশের এই স্লোাগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ওপেন হাউজ ডে পালন করেছেন নাভারণ হাইওয়ে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১টার সময় খুলনা হাইওয়ে পুলিশ রিজিয়নের নাভারণ হাইওয়ে থানার সামনের ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার যশোর সার্কেল মোঃ নাসিম খান (পিপিএম)। এসময় তিনি তার বক্তব্যে বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি এটা ভেবে সর্বদা চলাচল করবেন। আর দ্রুত চলাচল করতে গিয়ে পরিবারের নিকট না ফেরার চেয়ে ট্রাফিক আইন মেনে গাড়ি পরিচালনা করা ভালো। মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ফিটনেস বিহীন কোনো অবৈধ্য যানবহন মহাসড়কের উপর চলাচল করতে দেওয়া হবে না। মহাসড়কে উঠে গাড়ি পরিচালনা করতে হলে আপনার চলাচলের সকল কাগজপত্র সঙ্গে রাখুন।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই সিদ্ধার্থ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, আইডিবিএস’র সহ সভাপতি এবিএম নুর আলম, সাতক্ষীরা মাণিক সমিতির যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম, নাভারণ হাইওয়ে থানা পুলিশের এসআই (নিঃ) জয়ন্ত কুমার, মফিজুল ইসলাম, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান রাজ, সাংবাদিক জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com