
মোঃ ইউসুফ আলী বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে প্রচণ্ড তাপদাহে অস্বস্তিতে থাকা দিনমজুর থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষের হাতে বিশুদ্ধ পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। অসহনীয় গরমে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কর্মচঞ্চলতা। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কাঠফাঁটা রোদে তৃষ্ণা মেটাতে শিক্ষার্থী, পথচারিসহ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। সোমবার নন্দীগ্রাম শহরের বাসস্ট্যান্ডে চার শতাধিক খেটে-খাওয়া শ্রমজীবীদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা রাকিবুল হাসান রাজ্জাক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।