
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : প্রতারণা মামলায় রিয়াদ আশরাফুজ্জামান নামে এক ব্যবসায়ীকে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত।
২৯ এপ্রিল সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রিয়াদ নড়াইল সদরের ভয়াখালী গ্রামের আলী হোসেনের ছেলে ও রাজা হিরো চা স্টোরের মালিক। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর নীলগঞ্জ শহীদ নূর মোহাম্মদ আলী সড়ক সাহাপাড়ার অসিত ভৌমিক জনতা টি হাউজের মালিক। নড়াইল সদরের ভয়াখালীর রাজা হিরো টি স্টোরের মালিক রিয়াদ ২০১৫ সালের ৩০ জুন ৬ লাখ টাকার চা পাতা বাকিতে ক্রয় করেন। এ টাকা দ্ইু মাসের মধ্যে পরিশোধের কথা থাকলেও রিয়াদ পাওনা টাকা না দিয়ে ঘোরাতে থাকে। এরমধ্যে রিয়াদ সেনাবাহিনীতে চাকরি পাওয়ায় ব্যবসায় বন্ধ করে দেয়। অনেক খোঁজাখুঁজির পর রিয়াদের মোবাইল নম্বরে যোগাযোগ করলে টাকা দিতে অস্বীকার করে। ২০২২ সালের ৪ এপ্রিল অসিত ভৌমিক রিয়াদের কাছে পাওনা টাকা চেয়ে ফোন করলে টাকা দিতে অস্বীকার নানা ভাবে ভয়ভীতি দেখায়। টাকা আদায়ে ব্যর্থ হয়ে ১০ এপ্রিল অসিত ভৌমিক প্রতারণার অভিযোগে যশোর আদালতে মামলা করেন।
এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আাসমি রিয়াদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রিয়াদ পলাতক রয়েছে