1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সলঙ্গায় ধানক্ষেত থেকে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:২৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সলঙ্গায় ধানক্ষেত থেকে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৮ মে, ২০২৪
  • ৬৯ বার

মোঃ লুৎফর রহমান লিটন,স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের সলঙ্গায় ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম অরুনা খাতুন (৩৪)। তিনি সলঙ্গা থানার দক্ষিণপাড়া ভরমোহনী গ্রামের মৃত গোলবার প্রামানিক মেয়ে। সোমবার সন্ধ্যায় ধানক্ষেত মধ্যে হাত-পা বাঁধা ও পেটের ভুড়ি বাড়ানো অবস্থা মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্বজনরা জানান, রবিবার রাতে ফোন কল পেয়ে বাড়ির বাইরে যায় অরুনা খাতুন। পরে তাকে খুঁজে না পাওয়ায় বিভিন্ন জায়গায় ও আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজখবর নেওয়া হয়। সোমবার সন্ধ্যায় ভরমোহনী গ্রামের মাঠের মধ্যে ধানক্ষেতের ভিতরে অরুনা খাতুনের হাত-পা বাঁধা এবং পেটের ভুড়ি বাড়ানো মরদেহ দেখতে পায়। পরে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে ৯৯৯ ফোন কল দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। সলঙ্গা থানার ওসি এনামুল হক জানান,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে আকাশ থানায় এসে তার মায়ের সাবেক স্বামীসহ ৩/৪ জন অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেছে। তদন্ত চলমান রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com