1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৪ গ্রাম হেরোইনসহ ১মাদক ব্যবসায়ী গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:৪৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৪ গ্রাম হেরোইনসহ ১মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৫৮ বার

মোঃ লুৎফর লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ৫৪ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, ০১টি সিম কার্ড এবং হেরোইন বিক্রয়ের নগদ ৮০০ টাকা জব্দ করা হয়।

No description available.

সারা দেশে র‌্যাব মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রেখেছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম,এ অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ১৪ মে ২০২৪ রোজ মঙ্গলবার র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন গাড়াদহ এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৪ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, ০১টি সিম কার্ড এবং হেরোইন বিক্রয়ের নগদ ৮০০ টাকা জব্দ করা হয়। 

গ্রেফতারকৃত আসামি হলেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন দাড়িয়াপুর গ্রামের মো: জালাল শেখের স্ত্রী মোছাঃ মমতাজ বেগম ।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com