1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর মনিরামপুর থানা এলাকা হতে অবৈধ অস্ত্র, বোমা বিস্ফোরকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার করে ডিবি পুলিশ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর মনিরামপুর থানা এলাকা হতে অবৈধ অস্ত্র, বোমা বিস্ফোরকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার করে ডিবি পুলিশ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৮ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : যশোর মনিরামপুর থানাধীন এলাকা হতে অবৈধ অস্ত্র,বোমা বিস্ফোরক সহ ৪ জন সন্ত্রাসীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা।
গোয়েন্দা শাখার ডিবির (ওসি) রুপম কুমার সরকার এক প্রস বিজ্ঞপ্তিতে জানান, এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম, শফি আহমেদ রিয়েলসহ ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম ইং ৫ ডিসেম্বর ২০২৩ ইং রাতে মনিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চরমপন্থি সংগঠনের ০৪ জন সন্ত্রাসীসহ ১ টি তাজা বোমা, প্রায় ২ কেজি বিস্ফোরকদ্রব্য ও ১টি ওয়ান সুটারগানসহ অভয়নগর থানাধীন ডহরমশিহাটী গ্রামের অখিল বিশ্বাসের পুত্র অমিতাব বিশ্বাস (২২) মনিরামপুর থানাধীন মহিসদিয়া গ্রামের প্রবীর মন্ডলের পুত্র প্রতাব মন্ডল (২১) ও সুনিল ধরের পুত্র প্রান্ত ধর ও মনিরামপুর থানাধীন নেহালপুর গ্রামের মশিয়ারের পুত্র জাহিদ হাসানকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ১টি সুতলী বোমা যা অবিস্ফোরিত,৭৪০ গ্রাম ফসফরাস,১২০০ গ্রাম সালফার,১টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা চরমপন্থি সংগঠনের পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাছের ঘের দখলের নিমিত্তে অভয়নগর ও মনিরামপুর থানা এলাকায় বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণসহ নানাবিধ সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। গ্রেফতারকৃত আসামী অমিতাভ বিশ্বাসের বিরুদ্ধে সুন্দলী ইউনিয়নে উত্তম মেম্বার হত্যা মামলাসহ ২টি অস্ত্র মামলা রয়েছে। বিস্ফোরকদ্রব্য ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার সংক্রান্তে এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে মনিরামপুর থানায় পৃথক ২ টি মামলা রুজু করা হয়। থানার মামলানং-০২ ও ৩। তাং- ০৬/১২/২৩ খ্রিঃ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com