1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় টিএমএসএস আয়োজিত বৈশাখী মেলার সমাপনী অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় টিএমএসএস আয়োজিত বৈশাখী মেলার সমাপনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৬৭ বার

এ কে খান : বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস কর্তৃক আয়োজিত ঈদ ও বৈশাখ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষার বিভিন্ন প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সুস্থ্য ধারার বিনোদন চর্চার মধ্যে দিয়ে টিএমএসএস বিনোদন জগতে অনুষ্ঠিত মাসব্যাপি ঈদ ও বৈশাখী মেলার সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। টিএমএসএস মমইন বিনোদন জগতে প্রতিষ্ঠিত ডক্টর এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমীর ব্যবস্থাপনা কমিটির সভানেত্রী এডভোকেট মালেকা পারভীন এর সভাপতিত্বে মাস ব্যাপী এ মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ ও টিএমএসএস পরিচালিত পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আলহাজ্ব আনসার আলী তালুকদার।

No description available.

অনুষ্ঠানে সংবর্ধিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদ এর পরিচালক মোছাঃ পারুল নাহার। অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ আনসার আলী তালুকদার ও সংবর্ধিত বিশেষ অতিথি মোছাঃ পারুল নাহার কে টিএমএসএসের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানের মূল বক্তা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। তিনি উপস্থিত সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। মাস ব্যাপী এ মেলায় বিভিন্ন ভাবে অংশ গ্রহণকারীদের তিনি ধন্যবাদ জানানোর পাশাপাশি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন টিএমএসএসের মাধ্যমে আগামীতে আরো বড় পরিসরে নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে মেলা আয়োজন করা হবে। অপর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও ফ্রান্স প্রবাসী শেখ মহাম্মদ আলী, বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক ও বগুড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ খান রনি প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্ঠা আয়শা বেগম, টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান ও টিএমএসএসের পরামর্শক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ সহিদুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোছাঃ গুলনাহার পারভীন। দেশের বিভিন্ন এলাকা থেকে আগতরা মাস ব্যাপী এ মেলায় অংশ গ্রহণ করেন। প্রতি বছরের ন্যায় এ মেলায় নানা স্টল, দোকান ও প্রতিষ্ঠান বিভিন্ন পসরা সাজিয়ে বসে। মেলায় অংশ গ্রহণ কারীদের মধ্যে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণির মানুষ, টিএমএসএসের উপদেষ্টা, পরিচালক, উর্ধ্বতন কর্মকর্তা, উপপরিচালক মোঃ মোমিনুল ইসলাম, সহকারী পরিচালক মোঃ শাফি পারভেজ, নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমানসহ শত শত মানুষ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নির্বাহী পরিচালকের একান্ত সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com