1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১টি কাভার্ড ভ্যান জব্দ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:৫৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১টি কাভার্ড ভ্যান জব্দ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৬৭ বার

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানা এলাকা হতে ২১৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ০১টি কাভার্ড ভ্যান জব্দ। র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কাভার্ড ভ্যানযোগে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করা হচ্ছে। সেই মোতাবেক র‌্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়।

No description available.

চেকপোষ্ট চলাকালে অদ্য ১৭ মে রোজ শুক্রবার ২০২৪ সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন চর হামকুড়িয়া এলাকায় একটি কাভার্ড ভ্যান, যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১২-৫৩২৯ হতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে আসামি ১। মোঃ আল আমিন (২২), পিতা-নুরু মিয়া, সাং-রাজাকাচর, থানা-দেবীদ্বার ও ২। মোঃ এরশাদ ওরফে হৃদয় (২৭), পিতা-মোঃ ইসমত আলী ওরফে ইম্মত আলী, সাং-রাজা চাবিতলা, থানা-বাঙ্গরা বাজার, উভয় জেলা-কুমিল্লাকে আটক করা হয়।   এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন, ০২টি সিম কার্ড, নগদ ৬০০ টাকা এবং ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। প্রাথমিকভাবে গ্রেফতারকৃত দুইজনের প্রত্যেকের বিরুদ্ধ ২টি করে মাদক মামলার তথ্য পাওয়া গেছে। বিস্তারিত তথ্যের জন্য অনুসন্ধান চলমান আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে

No description available.

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com