1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাভারে মাদক ব‍্যবসায়ী স্বামী,স্ত্রী ও শালিকা সহ গ্রেফতার ৩ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৫:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাভারে মাদক ব‍্যবসায়ী স্বামী,স্ত্রী ও শালিকা সহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২০ মে, ২০২৪
  • ৮৫ বার

মো: ইমরান মোল্লা, বিশেষ প্রতিনিধি : ঢাকা জেলার সাভার মডেল থানাধীন বনগাঁও গান্ধীরা এলাকা হতে ১৯.৫৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ । র্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ১৯ মে ২০২৪ তারিখে রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন বনগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ১৯.৫৫ কেজি গাঁজাসহ নিন্মোক্ত ০৩ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয় (ক) মোঃ তফাজ্জল হোসেন (৫২), জেলা- বি-বাড়ীয়া। (খ) মোছাঃ পারভিন আক্তার (৪২), জেলা- বি-বাড়ীয়া। (গ) ছাবিনা (৪৪), জেলা- বি-বাড়ীয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবৎ লোকচক্ষুর অন্তরালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com