বজ্রপাতে রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় সৈয়দপুরে বিমান ওঠানামা বিঘ্নিত

খলিলুর রহমান,জেলা প্রতিনিধি, নীলফামারী: বিমান ওঠানামার জন্য সৈয়দপুর বিমান বন্দর প্রস্তুত না থাকায় উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। সোমবার(২০মে) সকাল ৮ টা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেনি। তবে সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা ও নভো এয়ারের দুটি বিমান সৈয়দপুরে অবতরন করেছে। বিষয়টি জাগো নিউজক নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরে ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ।   তিনি জানান, গতকাল রোববার রাতে বজ্রপাতে বিমান বন্দরের নিরাপত্তা বলয়ের ভেতরে কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়। কর্তৃপক্ষ সেসব রাতের মধ্যে মেরামতও করেছে। কিন্তু মেরামত করা স্থানগুলো এখনো ভালভাবে না শুকানোয় বিমান ওঠানামা বিঘ্নিত হচ্ছে। তিনি জানান বেলা ৩ নাগাদ সব স্বাভাবিক হয়ে যাবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

​বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২

Verified by MonsterInsights

বজ্রপাতে রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় সৈয়দপুরে বিমান ওঠানামা বিঘ্নিত

আপলোডের সময় : 12:23:22 pm, Monday, 20 May 2024