1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় বীনামুল্যে কৃষকদের সার ও বিভিন্ন প্রজাতির প্রদর্শনী বীজ বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় বীনামুল্যে কৃষকদের সার ও বিভিন্ন প্রজাতির প্রদর্শনী বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৬১ বার

খুলনার রূপসায় কৃষিসম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক রাজস্ব খাতের অর্থায়নে বীনামুল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

২০২৩/২৪ অর্থ বছরের জন্য রাজস্ব খাতের অর্থায়নে আঠার জন কৃষকের মাঝে সরিষাবীজ এবং ২ জনের মাঝে পেয়াজের বীজ ও ২০ জন কৃষকের মাঝে সার বিতরণ করা হয়। তাছাড়া গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় অর্ধশত কৃষের মাঝে প্রদর্শনীর জন্য মুসুর, ভূট্টা, সূর্যমূখী, চিনাবাদাম, রসুন, সরিষা ও পেয়াজের বীজ ও সাইনবোর্ড বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খামার বাড়ি খুলনার উপপরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), মহাদেব সানা, অতিরিক্ত উপপরিচালক ( পিপি) এস এম মিজান মাহমুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আলমগীর হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি সম্প্রসারণ অফিসার নিতিশ কুমার বালা, উপসহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোজাহিদুর রহমান, দেবাশীষ কুমার দাস, হিমাংশু রায়, হিমাদ্রি বিশ্বাস, প্রমীলা রায়, রাজু আহম্মেদ, সোহেল রানা প্রমুখ।

ইয়ুথ টিভি/ বিএম শহিদ

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights