1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছায় অভিনব কায়দায় ১২ কেজি গাজা ও সাজাপ্রাপ্ত আসামী আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:০০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছায় অভিনব কায়দায় ১২ কেজি গাজা ও সাজাপ্রাপ্ত আসামী আটক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৬৫ বার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় অভিনব কায়দায় ১২ কেজি গাজা সহ মোঃ রাজু শেখ (৪২) ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী মোছাঃ রাবেয়া বেগমকে আটক করেছে থানা পুলিশ। রাজু শেখ বেনাপোল পোর্ট থানার পাটবাড়ি গ্রামের মৃত ইয়াকুব আলী শেখের ছেলে ও মোছাঃ রাবেয়া বেগম ঝিকরগাছার পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের আলী আহাম্মেদের স্ত্রী। থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের উপর ভিত্তি করে শুক্রবার বেলা ২টা ১৫মিনিটের সময় ঝিকরগাছা টু পদ্মপুকুর রোডস্থ পদ্মপুকুর গ্রামের জামালের জমিতে থাকা ডিপ মেশিনের সামনে পাকা রাস্তার উপর হতে মোটরসাইকেলে থাকা ১২ কেজি গাঁজা সহ রাজু শেখকে আটক করেছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। মামলা নং ২৪, তাং ২৪/০৫/২০২৪ ইং। এছাড়াও থানা পুলিশের গ্রেফতারী পরোয়ানা মূলে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী মোছাঃ রাবেয়া বেগমকে আটক হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূইয়া বলেন, গাজা ও সাজাপ্রাপ্ত আসামীদেরকে আটক করা হয়েছে। আগামীকাল শনিবার তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com