
নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ‘র সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় ছাত্রলীগ নেতা নাইমুল ইসলাম টুটুল বাদী হয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সে উপজেলার বিলদহর গ্রামের বিপ্লবের পুত্র। জানা যায়, সম্প্রতি চামারী ইউনিয়নের বিলদহর গ্রামের নির্মল দেওয়ান ও হকি দেওয়ান বাদী টুটুলের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাক টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নামে অক্যট্য ভাষায় গালিগালাজ সহ আপত্তিকর মন্তব্য করে। বাদী নিষেধ করলে তাকে হুমকি ধামকি দেওয়া হয়। অভিযুক্ত নির্মল ও হকি দেওয়ানকে মুঠোফোনে সাড়া পাওয়া যায়নি। অভিযোগকারী নাইমুল ইসলাম টুটুল বলেন, অভিযুক্তরা বিভিন্ন জায়গায় আপত্তিকর মন্তব্য করে আসছে। সম্প্রতি আমার সামনেও এমন মন্তব্য করায় মর্মাহত হয়ে থানায় অভিযোগ দায়ের করি। তার অডিও রেকর্ড রয়েছে। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি আমলে নিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।