1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুলের বিরুদ্ধে দুদকের মামলার নির্দেশ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৩৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুলের বিরুদ্ধে দুদকের মামলার নির্দেশ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৬১ বার

মোঃ জাহিদুর রহিম মোল্লা,বালিয়াকান্দি রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রবিবার (২৬ মে) দুর্নীতি দমন কমিশন ঢাকা সেগুনবাগিচার প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (অনুঃ ও তদন্ত-১) নারগিস সুলতানা স্বাক্ষরিত (স্মারক নং- ০০.০১.৮২০০.৬১৪.০৩.০৮৬.২১.) অফিস আদেশ প্রদান করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক বরাবর পাঠানো ওই আদেশে বলা হয়েছে, অনুসন্ধানকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত অনুসন্ধান প্রতিবেদন ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে দুর্নীতি দমন কমিশন পরিতুষ্ট হয়ে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ১নং জুড়ান মোল্লার পাড়ার বর্তমান বাসিন্ধা ও উত্তর দৌলতদিয়া কিয়ামদ্দিন মন্ডল পাড়ার মৃত জালাল মন্ডলের ছেলে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় একটি মামলা দায়েরের জন্য কমিশন অনুমোদন করেছে। একই সাথে তদন্তকারী ও তদারককারী কর্মকর্তা নিয়োগপূর্বক এজাহারের কপি প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে কে অবহিত করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com