1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছায় জেডিও সংগঠনের হতদরিদ্রের মাঝে উপকরণ বিতরণ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:০০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছায় জেডিও সংগঠনের হতদরিদ্রের মাঝে উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২ জুন, ২০২৪
  • ৬৬ বার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০২৩—২৪ অর্থ বছরের বিশেষ বরাদ্দের অনুকূলে যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর ঋষিপাড়ায় ১৬টি হতদরিদ্রের মাঝে স্বাস্থ্য সম্মত সেমিপাকা ল্যাট্রিন স্থাপনের উপকরণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ও ঝিকরগাছা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (জেডিও) এর বাস্তবায়নে রবিবার (০২জুন) সকাল ১১টায় পৌর সদরের কৃর্তিপুরের জেডিও সংগঠনের প্রধান কার্যালয়ের অয়োজনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল। ঝিকরগাছা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মোঃ বাবলুর রহমানের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মোঃ মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম সিরাজ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, জেডিও সংগঠনের সহ সভাপতি কায়কুজ্জামান বাবলু, সমন্বয়কারী শ্যামল কুমার দাস সহ আরো অনেকে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com