1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কোন প্রকারেই আইনশৃঙ্খলা ভঙ্গ করা যাবে না-বালিয়াকান্দিতে শান্তি ও সম্প্রীতি সমাবেশে রেলমন্ত্রী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কোন প্রকারেই আইনশৃঙ্খলা ভঙ্গ করা যাবে না-বালিয়াকান্দিতে শান্তি ও সম্প্রীতি সমাবেশে রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২ জুন, ২০২৪
  • ৬৭ বার

মোঃ নুরুল ইসলাম, (বালিয়াকান্দি) রাজবাড়ী: কোন প্রকারেই এলাকার আইনশৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। সকলেই সহনশীলতা, শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকলের সঙ্গে সুন্দরভাবে একাত্ম হয়ে চলতে হবে। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের মাশালিয়ায় জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে শান্তি ও সম্প্রীতি সমাবেশে বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এসব কথা বলেন। শনিবার ( ১ জুন) বিকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাশালিয়া বাজার প্রাঙ্গনে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা পুলিশের আয়োজনে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয়ে মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ।বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসা রফিকুল ইসলাস,সহকারী কমিশনার ভূমি হাসিবুল হাসান,উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ সহ এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com