1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জাতির পিতার সমাধিসৌধে র‌্যাব এর নবনিযুক্ত মহাপরিচালক মহোদয়ের শ্রদ্ধা নিবেদন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জাতির পিতার সমাধিসৌধে র‌্যাব এর নবনিযুক্ত মহাপরিচালক মহোদয়ের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৭৫ বার

উৎপল ঘোষঃ আজ জাতির পিতার সমাধিসৌধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) মহোদয় এর শ্রদ্ধা নিবেদন করেন। আজ ২ টা ৫০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিসৌধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) অতিঃ আইজিপি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ,বিপিএম পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় র‌্যাবের অতিঃ মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহাবুব আলম, অতিঃ মহাপরিচালক (এডমিন) ডিআইজি মো. ইমতিয়াজ আহমেদ, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম, লেঃ কর্নেল মাহমুদ, র‌্যাব-৬ এর অধিনায়ক লেঃ কর্নেল ফায়েজুল আরিফিন, র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন, গোপালগঞ্জের পুলিশ সুপার আল- বেলি আফিফা, পিপিএম, সহ র‌্যাব,পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন। পরবর্তীতে প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

No description available.

No description available.

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com