1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নরসিংদীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:১৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নরসিংদীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৬০ বার

সাদ্দাম উদ্দিন রাজ.জেলা প্রতিনিধি,নরসিংদী:  নরসিংদীতে বাসে যাত্রীবেশে অবৈধ অস্ত্র ও গুলি বহনকারী যুবককে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ। আটককৃত হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ (৩২) পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার বালিহাড়ি গ্রামের মো সেলিম হোসেনের ছেলে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।  তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (৫ জুন) বেলা পৌনে ২ টায় রায়পুরা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানার উপপরিদর্শক মো. রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ টানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নওমি পরিবহন সার্ভিসের একটি বাসের ভিতরে যাত্রী বেশে থাকা হামিম হোসেন ফাহিম ওরফে আরিফকে আটক করে। এ সময় তার সাথে থাকা ব্যাগের ভেতর থেকে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র একে-২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিনসহ ১ টি ব্যাগ, ৩টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড ও ১০ হাজার ২০ টাকা নগর অর্থ উদ্ধার করে।  তিনি আরও বলেন, উদ্ধারকৃত মালামালসহ সংশ্লিষ্ট বাসটি থানায় জব্দ করা হয়।   আটককৃত আরিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ সংক্রান্ত অস্ত্র আইনে রায়পুরা মামলার নিয়মিত মামলা রুজু পূর্বক পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় উপস্থিত রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শাফায়েত হোসেন পলাশ, পরিদর্শক তদন্ত মো ফরিদ উদ্দিন খান, উপপরিদর্শক আব্দুল হালিম ও রাকিবুল ইসলাম প্রমূখ।

No description available.

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com