1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে মিজান সুমন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে মিজান সুমন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৮৫ বার

মো: তৌফিক ইসলাম,নোবিপ্রবি প্রতিনিধি: আগামী এক বছরের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ‘দৈনিক ভোরের দর্পণের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আজহারুল হক মিজান সভাপতি এবং দৈনিক ভোরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুমন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার (৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি প্রকাশ করে সংগঠনটি। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম, উপদেষ্টা ড. আনিসুজ্জামান রিমন, উপদেষ্টা সাহানা রহমান, স্থায়ী উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি রাহি রহমান ও সাধারণ সম্পাদক শাহরিয়ার নাসের নতুন কমিটির অনুমোদন দেন। এসময় বিশ্ববিদ্যালয় উপাচার্য ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম প্রেসক্লাবের নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করার আহ্বান জানান। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি রফিকুল ইসলাম তানজিম (দ্যা ডেইলি এশিয়ান এইজ), সহ-সভাপতি জাহিদুল ইসলাম ফারুক ( ডেইলি সান) যুগ্ম-সাধারণ সম্পাদক শাফি মাহবুব (দৈনিক বাংলাদেশ বুলেটিন), যুগ্ম-সাধারণ সম্পাদক কাউসার আহমেদ ( দৈনিক খবরের কাগজ), দপ্তর সম্পাদক জাকারিয়া শাকিল ফকির ( দৈনিক কালবেলা) , অর্থ সম্পাদক মো. নাঈমুর রহমান ( স্বদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক কান্তা রায় তমা (দৈনিক সকালের দুনিয়া ), পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাজিদ খান ( ভোরের বাংলা নিউজ), কার্যকরী সদস্য -১ সাদমান রাকিন ( নিউজজি টুয়েন্টিফোর) ও কার্যকরী সদস্য -২ আদনান রায়হান ( এগ্রি বার্তা)।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com