1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাদুল্লাপুরে নিরীহ ঝালমুড়ি বিক্রেতা শহীদকে এলাকা থেকে উচ্ছেদের চেষ্টা - Youth Tv news
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাদুল্লাপুরে নিরীহ ঝালমুড়ি বিক্রেতা শহীদকে এলাকা থেকে উচ্ছেদের চেষ্টা

মোঃ আবু জাফর মন্ডল
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩২ বার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের নিরিহ ঝালমুড়ি বিক্রেতা ফেরিওয়ালা  আব্দুস শহীদ (৩০)’কে এলাকা থেকে উচ্ছেদের পায়তারা করছে একটি কুচুক্রি মহল

 ভুক্তভোগী শহীদ প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।

জানা গেছে,গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে আব্দুস শহীদ মিয়া। ঝালমুড়ি বিক্রেতা  ফেরিওয়ালা হাট বাজার ও গ্রামে  বিক্রি করে তার জীবন জীবিকা নির্বাহ হয়। কয়েক বছর আগে বিয়ে করলেও তা ছাড়াছাড়ি হয়েছে বলে শহীদ জানান। স্ত্রী সন্তানহীন এ শহীদের একটি ঘর ও বাড়ির ভিটা সহ কিছু জমি রয়েছে। শহীদের দাবী এলাকা থেকে উচ্ছেদের চক্রান্ত করে ওই জমিটুকু বেদখল করার অপচেষ্টা করছে এলাকার কিছু কুচক্রী মহল। এছাড়া তার বাড়িতে প্রায়ই রাতে কে বা কারা ঢিল ছুড়ে আতংক তৈরী করে। তার আরো দাবী ওই কুচক্রী মহলটি যেকোনো সময় তার বড় ধরনের ক্ষতি সাধন সহ প্রাণ নাশ করতে পারে।

ভুক্তভোগী শহীদ আইনের আশ্রয় নেবেন বলে জানান। এ ব্যাপারে তিনি আইন প্রয়োগকারী সংস্থা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com