1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনে নিহত ঘটনায় আসামি করে নতুন মামলা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনে নিহত ঘটনায় আসামি করে নতুন মামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ বার

মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সজল হত্যার ঘটনায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে প্রধান আসামী করে নতুন মামলা দায়ের করা হয়েছে।

উত্তর ইসলাম নিহত সজল মামলার বাদী হয়ে সেলিম মাহমুদ হত্যার ঘটনায় অভিযোগ দাখিল করেন অন্য একটি সূত্রমতে মামলার উল্লেখ্য আসামিরা হলেন, মুন্সীগঞ্জ -৩ আসনের সাবেক এমপি এড, মৃনাল কান্তি দাস ও আইন বিষয়ক সম্পাদক ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি আপন দাস, সাজ্জাদ হোসেন সাগর, শিলই ইউপি চেয়ারম্যান পারভেজ মৃধা, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, চরকেওয়ার ইউনিয়ন চেয়ারম্যান সাবেক আফসার উদ্দিন ভূইয়া, মুকবল হোসেন পৌর কাউন্সিলরসহ আরো অনেকের নামে অজ্ঞাত নামা হত্যা মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত; গত ৪ আগস্ট শহরের সুপারমার্কেটে এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে জেলা সদরের চরাঞ্চল থেকে শিক্ষার্থীদের উপর হামলার জন্য অস্ত্র-ককটেল নিয়ে শহরে প্রবেশ করেন ২-৩ হাজার দলীয় নেতাকর্মী ও অনুসারী। পরে তারা মুন্সীগঞ্জ সুপার মাকেট এলাকায় বৈসম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা চালালে ওই দিনের ঘটনায় ৩ জন নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়। এছাড়া অন্তত ৯৫ জন গুলিবিদ্ধসহ আহত হন দেড় শতাধিক।

আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহতরা হলেন- রিয়াজুল ফরাজী (৩৫), মো. সজল (৩০) ও ডিপজল (১৯)। নিহতদের মধ্যে রিয়াজুল মৃত কাজী মতিনের ছেলে, সজল আলী আকবরের ছেলে ও ডিপজল সিরাজ সরদারের ছেলে। এরা সকলেই শহরের উত্তর ইসলামপুর এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার বলেন, ‘তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com