1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অভয়নগরে মতিয়ার হত্যা মামলার আসামি ইকরামুল গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৪০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অভয়নগরে মতিয়ার হত্যা মামলার আসামি ইকরামুল গ্রেফতার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ বার

যশোরের অভয়নগরের মতিয়ার রহমান মতি হত্যা মামলার আসামি ইকরামুল ইসলাম শেখ (২৮) কে আটক করেছে পুলিশ।
গতকাল ভোরে খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ইকরামুল ইসলাম নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের মহাকাল শেখপাড়া এলাকার আঃ হকের ছেলে। পুলিশ জানায়, সে তার ভায়রা ভাই তোফাজ্জেল গাজীর বাড়িতে আত্নগোপনে ছিল।
উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে যে,ইকরামুল শেখ খুলনা কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামে তার ভায়রার বাড়িতে অবস্থান করছে।এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যশোর ডিবি পুলিশের একটি চৌকস টিম ও অভয়নগর থানা পুলিশ উক্ত এলাকায় অভিযান চালিয়ে আঃ হকের পুত্র ইকরামুলকে গ্রেফতার করে।গ্রেফতাকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com