1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে শত্রুতার জেরে ৪৫ শতক কলাক্ষেত নষ্টের অভিযোগ  - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:৪৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে শত্রুতার জেরে ৪৫ শতক কলাক্ষেত নষ্টের অভিযোগ 

সাবিত হোসেন, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৬০ বার

বগুড়ার শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে রাজা মিয়া নামের এক ব্যক্তির ৪৫ শতক জমির কলাক্ষেত নষ্টের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিনগত রাত ৯ টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ মঙ্গলবার বিকালে ৩ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত রাজা মিয়া।

অভিযুক্তরা হলেন, সোনাতলা উপজেলার বালুয়াহাট ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত আহসান উল্লার ছেলে আতাউল হক, আতাউল হক এর স্ত্রী তাসলিমা আক্তার রিক্তা, শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগারী গ্রামের মৃত রফিকুলের ছেলে রবিউল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে রাজা মিয়ার কলাক্ষেত নষ্ট করার জন্য হুমকি ধামকি দিয়ে আসছিলেন আতাউল হক। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার দিনগত রাত আনুমানিক ৯ টার দিকে আতাউল, তার স্ত্রী তাসলিমা ও রবিউল সহ আরও অজ্ঞাত ৫-৬ জন লোকজন রাজা মিয়ার ৪৫ শতক জমির ৩০০ টি কলার গাছ কেটে নষ্ট করেন। এসময় রাজা মিয়ার হাতে থাকা টর্স লাইটের আলোতে তাদের দেখিয়ে ফেললে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা। এতে প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত রাজা মিয়া।

শিবগঞ্জ থানার ডিউটি অফিসার সুলতান অভিযোগের বিষটি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com