1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের মান ধরে রাখতে হবে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের মান ধরে রাখতে হবে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৭৬ বার

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেছেন, মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের গুণগত মান আন্তর্জাতিক নৌ সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের মেরিটাইম সেফটি এজেন্সি কর্তৃক স্বীকৃত। মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের মান ধরে রাখতে হলে এর গুণগত মান অব্যাহত রাখতে হবে।

মঙ্গলবার (২২ জুলাই) ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৭তম ব্যাচ ও মাদারীপুরের ১৬তম ব্যাচ প্রশিক্ষণার্থী রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বক্তব্যের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন।

তিনি বলেন, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত রেটিংদের মধ্য থেকে বহু সংখ্যক নাবিক প্রতিযোগিতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ার, চিফ অফিসার, সেকেন্ড অফিসার, থার্ড অফিসার, থার্ড ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। এই ইনস্টিটিউটের প্রশিক্ষণের গুণগত মান অবশ্যই বজায় রাখার বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে দেখছে।

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান এবং মাদারীপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌপ্রকৌশলী মোহাম্মদ শহিদউল্লাহ সভাপতিত্বে কমডোর মো. শফিউল বারী বিশেষ অতিথিরি বক্তব্য দেন। অনুষ্ঠানে দেশের সামরিক-বেসামরিক গণ্যমান্য ব্যক্তিরা, দেশি ও বিদেশি জাহাজ মালিক এবং এজেন্টদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রাম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৭তম ব্যাচ ও মাদারীপুরের ১৬তম ব্যাচ প্রশিক্ষণার্থী রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে মোট ৩০৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সিনিয়র সচিব শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com