মানিকগঞ্জে একরাতে কবরস্থান থেকে ১৮ কঙ্কাল চুরি

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয়ে একটি কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি হয়েছে। শনিবার (০২ মার্চ) রাতে উপজেলার বরংগাইল জান্নাতুল বাকি কবরস্থানে এই চুরির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার।

স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে কবরস্থানে গিয়ে বিষয়টি টের পান তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কবর থেকে কঙ্কাল চুরি হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

এর আগেও মানিকগঞ্জের আরও বেশ কয়েকটি কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

জনপ্রিয় সংবাদ

রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাৎ: ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Verified by MonsterInsights

মানিকগঞ্জে একরাতে কবরস্থান থেকে ১৮ কঙ্কাল চুরি

আপলোডের সময় : 05:58:18 am, Monday, 4 March 2024