চলতি বছরেই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি কেবল বাংলাদেশের সমস্যা নয়, বরং একটি বৈশ্বিক সংকট। এর প্রভাব মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, তেল ও বিদ্যুতের মতো গ্যাস নিয়েও কিছু অসাধু চক্র অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের সুযোগ আর দেওয়া হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে রাষ্ট্রের সম্পদ অপব্যবহারের নজির রয়েছে। বর্তমান সরকার রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ সচেষ্ট রয়েছে। কেউ যাতে অবৈধভাবে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদের উন্নয়নের জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রমকে গতিশীল করা এবং দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতেই এই অনুদান দেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

​বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২

Verified by MonsterInsights

চলতি বছরেই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

আপলোডের সময় : 10:08:14 am, Saturday, 12 September 2026