
রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ১০ নম্বর বাসার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার জন্মদিন উদ্যাপনের সময় পুলিশ সেখানে উপস্থিত হয়।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট ফ্ল্যাটটি কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বলে চিহ্নিত হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া থানার ছাত্রলীগ সভাপতি মো. রাজিব, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রানা, কর্মী ফাহিম এবং ছাত্রলীগ নেত্রী ফারজিসহ মোট ১৫ জন রয়েছেন। উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। ফ্ল্যাটটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বলে জানা গেছে।
প্রতিনিধির নাম 

























