ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের জন্য একটি নতুন এবং পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের ওবারভিলিয়ে এলাকায় আয়োজিত এক বিশেষ সভায় এই কমিটির ঘোষণা দেওয়া হয়। সংগঠনের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে আগত সিনিয়র সাংবাদিক শামীম আল আমিন।

নতুন এই কমিটিতে নিউজ টোয়েন্টিফোরের ফ্রান্স প্রতিনিধি ফেরদৌস করিম আখঞ্জী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন জিটিভির ফ্রান্স প্রতিনিধি মো. মিজানুর রহমান মিজান। কমিটিতে সহসভাপতি হিসেবে রাখা হয়েছে দেশ টিভির নয়ন মামুন এবং চ্যানেল ইউরোপের জুনেদ ফারহানকে। কোষাধ্যক্ষ হিসেবে দৈনিক অর্থকাগজের মাজহারুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন টিবিএন২৪-এর ফ্রান্স প্রতিনিধি শেখ সামিরাহ।

কমিটির কার্যকরী সদস্য হিসেবে আরও যারা মনোনীত হয়েছেন তারা হলেন—শামসুল ইসলাম (ফ্রান্স দর্পণ), আব্দুল আজিজ সেলিম (টুডে সিলেট ২৪), সেলিম (নবকণ্ঠ), মো. জাকির হোসেন (বিয়ানীবাজার টোয়েন্টিফোর ডটকম), রেজাউল করিম (সিলেট রিপোর্ট ডটকম), খন্দকার জামিল আবেদ (নবকণ্ঠ) এবং সাইদুল ইসলাম অপু। এই কমিটি আগামী দুই বছরের জন্য সংগঠনের নেতৃত্ব প্রদান করবে এবং প্রবাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় কাজ করে যাবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

জনপ্রিয় সংবাদ

​বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২

Verified by MonsterInsights

ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

আপলোডের সময় : 10:14:36 am, Saturday, 10 October 2026