চকবাজারে মার্কেটের আগুন ছড়িয়ে পড়ল পাশের ভবনে

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে চকবাজারের মনজুর খান প্লাজা নামক সাততলা ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত পার্শ্ববর্তী ভবনেও ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে পাঁচটি ইউনিট দিয়ে আগুন নেভানোর কাজ শুরু হলেও পরবর্তীতে তা বাড়িয়ে ১০টি ইউনিট করা হয়েছে। অগ্নিকাণ্ডের এলাকায় প্রচুর ধোঁয়া উৎপন্ন হওয়ায় দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

জনপ্রিয় সংবাদ

পাঠ্য বইয়ে বিতর্ক: এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি, গচ্চা ১৭ কোটি টাকা

Verified by MonsterInsights

চকবাজারে মার্কেটের আগুন ছড়িয়ে পড়ল পাশের ভবনে

আপলোডের সময় : 09:43:34 am, Tuesday, 13 October 2026