আজ ষষ্ঠী: দেশজুড়ে শুরু শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুক্রবার ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়েছে। দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পূজা কার্যক্রম চলবে। শাস্ত্রমতে, দেবী এবার ঘোড়ায় চড়ে মর্ত্যলোকে আগমন করেছেন এবং নৌকায় বিদায় নেবেন। বুধবার বিজয়া দশমীতে বিসর্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে। হিন্দু শাস্ত্রমতে, শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আজ আসছেন। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গা।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজিত হচ্ছে, যা গত বছরের ৩২ হাজার ৩৫১টির তুলনায় বেশি। ঢাকা মহানগরে এবার ২৫৮টি পূজা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে গত বছর ২৬১টি মণ্ডপে পূজা হয়েছিল। আগামী শনিবার ও রোববার মহাসপ্তমী, সোমবার মহাষ্টমী, মঙ্গলবার মহানবমী এবং বুধবার বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা পালন করা হবে। আগামী বুধবার বিজয়া দশমী পর্যন্ত ছয় দিন ঢাকঢোল ও কাঁসরের বাদ্যে মুখর থাকবে পূজামণ্ডপগুলো। অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব। বিজয়ার দিন বেলা তিনটায় হবে ঢাকাসহ সারা দেশে শোভাযাত্রা।

পূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস জানান, সিলেট, রাজবাড়ী, পঞ্চগড়, নেত্রকোনা ও টাঙ্গাইল জেলায় প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া ফরিদপুরের কালীমন্দিরে চুরি এবং সুনামগঞ্জে লুটপাটের ঘটনা ঘটেছে। নওগাঁয় ডাকাতির চেষ্টার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং দুর্বৃত্তদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। উৎসবের দিনগুলোতে তিনি কোনো ধরনের সহিংসতা চান না বলে জানিয়েছেন। এ ছাড়া মন্দির প্রাঙ্গণে আলোকসজ্জা করা হয়েছে।

উৎসব শান্তিপূর্ণ রাখতে সরকার ও নিরাপত্তা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানিয়েছেন, এবার দুর্গাপূজায় প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন।

পাশাপাশি, আনসার-ভিডিপি সদর দপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, সারা দেশে উৎসবের নিরাপত্তা নিশ্চিতে ২ লাখ ১২ হাজার ৮১৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। রাজধানীর রমনা কালীমন্দির ও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের বিভিন্ন মণ্ডপে শেষ মুহূর্তের সাজসজ্জা ও প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যদিও নিরাপত্তার খাতিরে অনেক মণ্ডপে প্রতিমা পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি সরেজমিন গতকাল দেখা যায়, দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

​বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২

Verified by MonsterInsights

আজ ষষ্ঠী: দেশজুড়ে শুরু শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

আপলোডের সময় : 09:41:55 am, Friday, 16 October 2026