ঢাকায় যাত্রাবিরতির সম্ভাবনা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর

সবকিছু ঠিক থাকলে আগামী রোববার, ১৮ অক্টোবর ভুটানের থিম্পু সফরে যাচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে সরাসরি থিম্পু যাওয়ার মতো ফ্লাইটের সীমাবদ্ধতার কারণে তিনি ঢাকা হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই যাত্রাবিরতিকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

জানা গেছে, ফিফা সভাপতি যদি ঢাকায় ট্রানজিট নেন, তবে ইমিগ্রেশন ও অন্যান্য দাপ্তরিক প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়ে সহায়তা চেয়ে বাফুফের সাধারণ সম্পাদক শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। ইনফান্তিনো যদি বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে অবস্থান করেন, তবে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সহসভাপতিরা সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য যে, এর আগে ইন্দোনেশিয়ায় আয়োজিত ফিফা আসিয়ান কাপের সময় তাবিথ আউয়াল ও নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজের সঙ্গে জিয়ান্নি ইনফান্তিনোর সৌজন্য সাক্ষাৎ হয়েছিল। আগামীকাল ঢাকায় তার আগমন নিশ্চিত হলে বাফুফে সভাপতি আবারও তার সঙ্গে দেখা করার পরিকল্পনা রাখছেন।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

ঢাকায় যাত্রাবিরতির সম্ভাবনা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর

আপলোডের সময় : 10:11:54 am, Sunday, 18 October 2026