সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে চিঠি কনস্যুলেটের

সৌদি আরবের মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১৪ অক্টোবর নজরুল ইসলাম আবদুল বাসির এবং সিথি আক্তার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমের পাশাপাশি সৌদি সংবাদমাধ্যমে উঠে এলেও, বাংলাদেশ মিশনকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্যই জানানো হয়নি। এই পরিস্থিতিতে ঘটনার প্রকৃত কারণ ও বিচারপ্রক্রিয়ার বিস্তারিত জানতে দেশটির কর্তৃপক্ষের কাছে জরুরি চিঠি পাঠিয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট।

কনস্যুলেটের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, ১৫ অক্টোবর বৃহস্পতিবার জেদ্দার পররাষ্ট্র দপ্তরে এই চিঠিটি পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, দণ্ড কার্যকর হওয়ার আগে বা পরে কোনো কূটনৈতিক পত্র বা তথ্য তাদের জানানো হয়নি। ফলে বিচারপ্রক্রিয়া এবং আদালতের চূড়ান্ত রায়ের বিষয়ে বাংলাদেশ সরকার এখনো অবগত নয়।

সৌদি কর্তৃপক্ষের কাছে পাঠানো পত্রে তাদের বিরুদ্ধে আনীত সুনির্দিষ্ট অভিযোগ, মামলার বিবরণ, আদালতের রায় এবং দণ্ড কার্যকরের সামগ্রিক প্রেক্ষাপট জানতে চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে জেদ্দা কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

জনপ্রিয় সংবাদ

​বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২

Verified by MonsterInsights

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে চিঠি কনস্যুলেটের

আপলোডের সময় : 11:12:24 am, Sunday, 18 October 2026