
কুষ্টিয়া-১ আসনের বর্তমান এমপি ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি পূনরায় বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক নৌকা প্রতীকে মনোনীত হওয়ায় নিজ সংসদীয় আসনে ফিরে জনগণের ভালোবাসায় সিক্ত হলেন আ: কা: ম: সরওয়ার জাহান বাদশাহ্ ।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে নিজ সংসদীয় আসনে ফিরে আসার লক্ষে ভেড়ামারা উপজেলার পশ্চিম পার্শ্বে লালন শাহ্ ব্রিজের টোল প্লাজায় এসে পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী এমপি বাদশাহ্ কে ফুল ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় এমপি বাদশাহ্ জনগণের ভালোবাসায় আবেক আপ্লুত হয়ে দৌলতপুর উপজেলা সাধারণ জনগণ ও নেতা কর্মীদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন ও ধন্যবাদ জানানোর সময় কেঁদে ফেলেন।
এরপর সেখান থেকে নেতাকর্মী ও সাধারণ জনগণকে সাথে নিয়ে এমপি বাদশাহ্ উপজেলার দিকে রওনা হয়ে উপজেলায় এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে সেখানে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার মাধ্যমে যেন পূনরায় বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করতে পারে সেই লক্ষ্যে আগামী ৭ই জানুয়ারীতে সকল শ্রেণী পেশার মানুষকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।এসময় সেখানে উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ,যুগ্ন সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এরপরে সেখান থেকে উপজেলার তারাগুনিয়ায় উপস্থিত হয়ে সরওয়ার জাহান বাদশা্হ্ এমপি । দৌলতপুর উপজেলার বর্ষিয়ান নেতা ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ ও তার সহধর্মিনীর কবর জিয়ারত করেন এবং তাহার নিজ বাসভবনে এসে বাবা ও মায়ের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষ করে ও আগত নেতাকর্মীদের সঙ্গে করে দুপুরের খাবার শেষ করে নেতাকর্মীদের বিদায় দেন।