1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাত ১০টার পর জবিতে অবস্থান না করার নির্দেশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাত ১০টার পর জবিতে অবস্থান না করার নির্দেশ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৩৫ বার

নিরাপত্তাজনিত কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাত ১০টার পর অবস্থান না করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে রাত ১০টার পর অবস্থান না করার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্ত কাম্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, এখন যেহেতু সন্ধ্যা হয় অনেক তাড়াতাড়ি সেহেতু আমরা নিরাপত্তার স্বার্থে সকলকে রাত ১০টার পর ক্যাম্পাসে অবস্থান না করার জন্য বলেছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights