1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মনোনয়ন বৈধ হিরো আলমের - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মনোনয়ন বৈধ হিরো আলমের

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ বার

নিউজ ডেস্কঃ

হিরো আলমের মনোনয়নপত্রের বৈধতা ফেরতের আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন নির্বাচন কমিশন। রোববার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দিয়েছেন।

এর আগে আজ দুপুরে আপিল শুনানিতে অংশ নিতে নির্বাচন কমিশনে (ইসি) যান আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, বগুড়া-৪ আসন থেকে ডাব প্রতীক নিয়ে দল থেকে (বাংলাদেশ কংগ্রেস পার্টি) আমি নির্বাচন করছি। আগেই বলেছিলাম, এবার আমরা নির্বাচন অফিস থেকেই প্রার্থিতা ফেরত পাব। আমার ছোট কয়েকটি ভুল ছিল। এগুলো বগুড়াতেই সংশোধন করে দেয়া সম্ভব ছিল। কিন্তু কিছু লোকের ষড়যন্ত্রের কারণে তা সম্ভব হয়নি।

উল্লেখ্য, মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে গত ৬ ডিসেম্বর আপিল আবেদন করেন হিরো আলম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে, যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights