1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক‍্যাম্পইেন - ২০২৩ সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক‍্যাম্পইেন – ২০২৩ সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ বার

মো: খলিলুর রহমান (নীলফামারী জেলা প্রতিনিধি)

নীলফামারী জেলায় মোট লোকসংখ্যা ২০,৯২,১৬১ জন। ৩,০৭,০৪৫ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস খাওয়ানোর লক্ষমাত্রা নিয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর ) বিকেল ৩.০০টায় পুরাতন স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরবিার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে সিভিল সার্জন অফিস এই অবহিতকরন সভার আয়োজন করে। অবহিতকরন সভায় জানানো হয়, জেলার ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩১,৩৯২ জন শিশুকে নীল রঙ্গের একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২,৭৫,৬৫৩ জন শিশুকে লাল রঙ্গের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

আগামী ১২ ডিসেম্বর হতে ১৫৪০ স্থায়ী ও অতিরিক্ত কেন্দ্রে স্বেচ্ছাসেবক ৩০৮০ অস্থায়ী কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রথম সারীর ১৯১ জন সুপার ভাইজারের সার্বিক তত্ববধানে ক্যাম্পেইন এর বাস্তবায়ন করবে।

সিভিল সার্জন মো. হাসিবুর রহমান এর সভাপতিত্বে জেনারেল হাসপাতালের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল। মেডিকেল অফিসার ডা. মো. আতিউর রহমান শেখ এর সঞ্চালনায় অবহিতকরণ সভায়, স্বাস্থ্য শিক্ষা অফিসার বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স সাংবাদিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights