1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা ৩ আসনে প্রতিদ্বন্দি ১০ প্রার্থীর প্রতিক বরাদ্দ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা ৩ আসনে প্রতিদ্বন্দি ১০ প্রার্থীর প্রতিক বরাদ্দ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২০৭ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধিঃ

আগামী ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী -সাদুল্লাপুর) আসনের প্রতিদ্বন্দ্বী ১০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেছে জেলা নির্বাচন কমিশন । আজ ১৮ ডিসেম্বর সোমবার সকালে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল আসনটির প্রতিদ্বন্দি প্রার্থীদের মাঝে এসকল প্রতিক বরাদ্দ প্রদান করেন । এসময় নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ ও প্রতিদ্বন্দি প্রার্থীরাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩১ গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের প্রতিদ্বন্দি প্রার্থীদের মধ্যে ১।আওয়ামীলীগের এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি (নৌকা), ২। জতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি চৌধুরী ( লাঙ্গল), ৩। জাসদের প্রার্থী এস,এম,খাদেমুল ইসলাম খুদি (মশাল),৪। বিএনএম এর প্রার্থী মোঃ মনজুরুল হক ( নোঙ্গর),৫। কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী মোঃ মোস্তফা মনিরুজ্জামান (গামছা),৬। কল্যান পার্টির প্রার্থী মোঃ মাহমুদুল হক ( হাত ঘড়ি),৭। এনপিপির প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম (আম)।

এছাড়াও আসনটির স্বতন্ত্র প্রার্থীরা পেলেন ৮।বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক (ঈগল)৯। মো সাহারিয়া খান বিপ্লব (ট্রাক),১০। মোঃআজিজার রহমান বি,এস,সি (ঢেঁকি) প্রতিক।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights