1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বেনাপোলে ৬ কোটি টাকার এল এসডি ফেলে পালিয়ে গেলো পাচারকারী - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৫১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বেনাপোলে ৬ কোটি টাকার এল এসডি ফেলে পালিয়ে গেলো পাচারকারী

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭ বার

বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৬ বোতল এলএসডি উদ্ধার করা হয়েছে, যার মূল্য ৬ কোটি টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি।
গতকাল দুপুরে আমড়াখালী চেকপোস্টের কাছে এক ব্যক্তি সেগুলো ফেলে পালিয়ে যায় বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান।
তিনি বলেন, আমড়াখালী চেকপোস্ট থেকে ২০০ গজ দক্ষিণে রেললাইনের পাশ থেকে ব্যাগের ভেতরে এ মাদক পাওয়া যায়। রেললাইন ধরে হেঁটে আসা এক ব্যক্তি বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে সেগুলো ফেলে পালিয়ে যায়।
এলএসডি ছাড়াও ১৮টি ক্লপ-জি ক্রিম ও ১৯টি স্কিন সাইন ক্রিমও ব্যাগে পাওয়া যায় বলে জানান তিনি।
‘লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড’ এলএসডি নামে পরিচিত। এটা জিহ্বার নিচে নিয়ে কিংবা ইনজেকশনের মাধ্যমে সেবন করা হয়।
বাংলাদেশে মাদক হিসেবে নিষিদ্ধের তালিকায় থাকা এলএসডি গ্রহণে মানুষের মধ্যে এক ধরনের বিভ্রম তৈরি হয়। আশপাশের বাস্তবতা অনুভব হয় ভিন্নভাবে।
২০২১ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘটনার তদন্তে নেমে দেশে এলএসডি কারবারের সন্ধান পায় পুলিশ। তখন তিন বিশ্ববিদ্যালয় ছাত্রকে গ্রেপ্তার করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের আরও পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর ঢাকায় এলএসডি বিক্রি ও সেবনে জড়িত ১৫টি গ্রুপের সন্ধান পাওয়া যায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com